
একটি ছোটখাটো শহর। তার আসল নামটি বলব না। ধরে নাও তার নাম হচ্ছে শ্রীপুর। ছুটির সময়ে নানান দেশ থেকে সেখানে অনেক লোক বেড়াতে আসে। কারণ জায়গাটির জল হাওয়া নাকি ভালো। পাহাড়ে-শহর। পথে-ঘাটে বেরুলেই আশেপাশে ছোট-বড় পাহাড় দেখা যায়। পাহাড়ে শহরে তখন পাহাড়ে-শীত। মাঝে মাঝে বরফও পড়ে। বৈকাল। শ্রীপুর শহরে যখন রেলগাড়ি এসে থামল, চারিদিকে তখন কনকনে ঠান্ডা হাওয়া বইছে। সে হাওয়া গায়ে যেন ছুরির ফলার মতন বিধে যায়। বোধ হয় বরফ পড়তে আর দেরি নেই। এই বইটি কি আপনার ভালো লেগেছে? আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য। ❤️ অনুদান দিন 📜 দাতা সদস্যবৃন্দ
0টি বই
৳0