
গোয়েন্দা-পুলিশের পদস্থ কর্মচারী সুন্দরবাবু হয়েছেন অত্যন্ত অপ্রসন্ন! স্নেহাস্পদ সুহৃদের এতটা অঃধপতন তিনি সহ্য করতে প্রস্তুত নন আদৌ৷ জয়ন্তকে তিনি যে সহোদরের মতোই ভালোবাসেন সে বিষয় সন্দেহ নাস্তি৷ অপরাধবিদ্যা বিশারদ বলে বাজারে তার খ্যাতি-প্রতিপত্তির সীমা নেই৷ অথচ সে নাকি তার এই দুর্লভ খ্যাতির মূলে কুঠরাঘাত করতে উদ্যত হয়েছে-অন্তত সুন্দরবাবুর মত হচ্ছে তাই৷ জয়ন্তের অপরাধ, অপরাধবিদ্যা ছেড়ে সে পড়েছে সম্মোহনবিদ্যার মোহে৷ সব কাজ ভুলে সে ‘হিপ্নোটিজম’ বা সম্মোহনবিদ্যাকে আয়ত্তে আনতে নিযুক্ত হয়েছে এবং সর্বদাই তার মুখে শোনা যায় ওই একই আলোচনা৷ এমনকী চিত্তাকর্ষক হত্যা বা ডাকাতি বা চুরির মামলার কথা তুললেও সে একটুও আকৃষ্ট হতে চায় না৷ এই বইটি কি আপনার ভালো লেগেছে? আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য। ❤️ অনুদান দিন 📜 দাতা সদস্যবৃন্দ
0টি বই
৳0