
কলকাতা হঠাৎ পাগলা হয়ে গিয়েছে! এক-একজন মানুষ যে পাগল হয়ে যায় একথা তোমরা সবাই জানো। কিন্তু একটা গোটা শহর হঠাৎ পাগলা হয়ে গিয়েছে শুনলে তোমাদের মনে খটকা লাগতে পারে নিশ্চয়ই। তবু কথাটা সত্য। ওই শোনো। হাজার-হাজার কণ্ঠে আকাশ-কাঁপানো ওই বিকট চিৎকার শোনো। জয়-হিন্দ! বন্দে মাতরম্! আল্লা হো আকবর! ওই দ্যাখো। নিকটে, সুদূরে বাড়ির পর বাড়ি জুড়ে দাউ দাউ করে জ্বলছে সমুজ্জ্বল রক্তের মতো রাঙা টকটকে অগ্নিশিখার পর অগ্নিশিখা এবং অতিকায় কৃষ্ণ অজগরের মতো ধূম্রকুণ্ডলীর পর ধূম্রকুণ্ডলী সারে-সারে ওপরে উঠে যাচ্ছে যেন ছোবল মারবে বিপুল শূন্যের বুকে। শুনতে পাচ্ছ না সুতীব্র আর্তধ্বনি? শুনতে পাচ্ছ না ঘন ঘন বন্দুক ও বোমার ভয়াল গর্জন এবং পলাতকদের অতি দ্রুত পদশব্দ? এই বইটি কি আপনার ভালো লেগেছে? আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য। ❤️ অনুদান দিন 📜 দাতা সদস্যবৃন্দ
0টি বই
৳0